1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সেঞ্চুরি ছাড়িয়েছে পেঁয়াজের দাম!

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১১৬ বার পঠিত

বাজারে প্রায় প্রতিটি পণ্যের আকাশচুম্বী দামে নাকাল ক্রেতারা। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, ডিম ও সবজির দামে আরও এক দফা ঊর্ধ্বগতিতে অসহায় ভোক্তারা। সরবরাহ পর্যাপ্ত থাকলেও কোনো পণ্য বিক্রিতেই সরকারি নির্দেশনার বাস্তবায়ন নেই।

যৌক্তিক দামে ভোক্তাদের ডিম খাওয়াতে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক দাম নির্ধারণ, অভিযান কিংবা বিদেশ থেকে আমদানি- কোনো কিছুই ঠেকাতে পারেনি অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম। মাঝখানে কিছুদিন কিছুটা স্বস্তি ফিরলেও আবারও সেই আগের অবস্থা, এক সপ্তাহের ব্যবধানে ডজনে দাম বেড়েছে দশ টাকা। বরাবরের মতোই খুচরা বিক্রেতাদের অভিযোগ পাইকারদের দিকে।

দিন ১৫ আগে যে ব্রয়লারের দাম ছিল কেজিতে ১৮০ টাকা, তা বেড়ে আবার দুইশ’র ঘরে। বেড়েছে সোনালী মুরগিরও। সরবরাহ ঘাটতির অভিযোগ বিক্রেতাদের।

সেঞ্চুরি ছাড়িয়েছে পেঁয়াজের দাম। সরকার নির্ধারিত ৬৫ টাকা দামের চেয়েও কেজিতে ৪০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ। শুক্রবার (১৩ অক্টোবর) বাজার ঘুরে দেখা যায়, ভালো মানের দেশি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে ১১০ টাকা পর্যন্ত। আর একটু ছোট সাইজের পেঁয়াজ ১০০ থেকে ১০৫ টাকা।

বাজারে পেপে ছাড়া আর কোনো সবজি নেই যেটির দাম ৮০ টাকার নিচে। এর মধ্যে দামে ১০০-এর ঘর পেরিয়েছে বেশ কয়েক ধরনের সবজি।

তবে মাছের বাজারে গেলো সপ্তাহের উত্তাপ কিছুটা কমেছে। জিওল জাতের মাছ কেজিতে কমেছে ৫০ টাকা পর্যন্ত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park