1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হামাসকে ইসরাইলের কঠিন শর্ত

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৮২ বার পঠিত

বিদ্যুৎ, খাবার, পানি ও জ্বালানি সরবরাহে অবরোধ তুলে নিতে হামাসের হাতে বন্দী সব ইসরাইলির মুক্তির দাবি তেল আবিবের। ফিলিস্তিনের মুক্তি আন্দোলনে সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকেই কঠোর অবস্থান নিয়েছে ইসরাইল।

টানা ছয় দিন ধরে গাজা উপত্যকায় অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে তারা। এরই মধ্যে বিদ্যুৎ, খাবার, পানি বন্ধ করে গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করা হয়েছে। ইসরাইল সরকার বলছে, হামাসের হাতে বন্দী ইসরাইলিদের মুক্তি না দেওয়া হলে এই অবরোধ তুলে নেওয়া হবে না।

গত শনিবার সকালে হামাসের হামলার পর থেকে ইসরাইলে এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইসরাইলের রাষ্ট্রীয় গণমাধ্যম কানের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত মানুষের বেশির ভাগই বেসামরিক মানুষ। ইসরাইলে ঢুকে পড়া হামাস যোদ্ধাদের হামলায় প্রাণ গিয়েছে তাদের। এছাড়া বহু ইইসরাইলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে গেছে হামাস। তাদের মধ্যে ৯৭ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছে ইসরাইল সরকার।

এই বন্দীদের মুক্তির শর্ত দিয়ে বৃহস্পতিবার এক্সে (সাবেক টুইটার) ইসরাইলের জ্বালানিমন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, যতক্ষণ পর্যন্ত অপহৃত ব্যক্তিদের মুক্তি দেওয়া না হবে, ততক্ষণ গাজায় বিদ্যুতের কোনো সুইচ চালু করা হবে না, পানি সরবরাহের কোনো পথ খুলে দেওয়া হবে না এবং জ্বালানির কোনো ট্যাংক প্রবেশ করতে দেওয়া হবে না।

গত সোমবার থেকে গাজা পুরোপুরি অবরুদ্ধ করার ঘোষণা দেয় ইসরাইল। এতে আগে থেকেই বোমায় বিধ্বস্ত হওয়া উপত্যকাটির ২৩ লাখ বাসিন্দা আরও সংকটে পড়েন।

ইসরায়েলি বিদ্যুৎ সরবরাহ বন্ধের পর গত বুধবার গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটিও জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস শঙ্কা প্রকাশ করে জানিয়েছে, বৃহস্পতিবার নাগাদ উপত্যকাটির হাসপাতালের জেনারেটরগুলোর জ্বালানি ফুরিয়ে যেতে পারে। এদিকে ইসরায়েলের হামলায় ছয় দিনে ১ হাজার ৪১৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। আহত ৬ হাজারের বেশি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park