1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশকে ৫ পরামর্শ দিল মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল

  • আপডেট সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৯২ বার পঠিত

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপে বসার তাগিদ দিয়েছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। চলতি মাসের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত ঢাকা সফর করেছে এ প্রতিনিধি দলটি। যুক্তরাষ্ট্রে ফিরে তারা মোট ৫টি মতামত তুলে ধরেন। মতামতের প্রথমেই সংলাপের আহবান করেছে তারা। একই সঙ্গে নির্বাচনের সময় মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে অনুরোধ করা হয়। সেই সঙ্গে নাগরিকের ভিন্ন মতকেও সম্মান জানাতে বলা হয়েছে।

প্রথমেই তারা বলেছে, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে। এছাড়া তাদের দেওয়া পর্যবেক্ষণে বলা হয়েছে, নির্বাচনের সময় মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে হবে। অহিংসার প্রতিশ্রুতিবদ্ধ এবং রাজনৈতিক সহিংসতার অপরাধীদেরকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। সকল নাগরিকের ভিন্ন মতকেও সম্মান জানাতে বলা হয়েছে তাদের পর্যবেক্ষণে।

সবশেষে, সব দলকে অর্থবহ এবং সমান রাজনৈতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দিতে বলা হয়েছে, যেন তা স্বাধীন নির্বাচন পরিচালনাকে শক্তিশালী করে। দেশের নাগরিকেরা যেন অংশগ্রহণমূলক নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করে, সে বিষয়টি নিশ্চিত করতে পরামর্শ দেওয়া হয় তাদের পক্ষ থেকে।

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি আছে কি না, সেটি যাচাইয়ে যুক্তরাষ্ট্র প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল সফর করেছেন। সাত সদস্যের প্রতিনিধিদলটি ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ঢাকায় অবস্থান করেন।

এসময় তারা সরকার, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সংস্থা ও ব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন।

যুক্তরাষ্ট্রের অর্থায়নে যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক-নির্বাচনী এ সমীক্ষা মিশন পরিচালনা করবে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)।

এ প্রতিনিধিদলের প্রতিবেদনের ওপর আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে কি না, তা অনেকটাই নির্ভর করছে বলে মনে করেন বিশ্লেষকরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park