শর্তযুক্ত কোনো সংলাপে আওয়ামী লীগের কোনো আগ্রহ নেই। প্রধানমন্ত্রীর পদত্যাগসহ চার শর্ত প্রত্যাহার করলে সংলাপের বিষয়ে চিন্তা করবে আওয়ামী লীগ। এমনটিই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, মার্কিন প্রতিনিধিরা তো কথা বলেই গেছেন তাদেরটা। আমরাও বলেছি। নির্বাচন সংশ্লিষ্ট সবকিছু নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে তাদের সাথে। তবে সংলাপ নিয়ে কথা হয়নি তাদের সাথে। তারাও বলেননি।
এ বিষয়ে মন্ত্রী আরও বলেন, তারা যদি মনে করেন সংলাপ জরুরি, তারা বলতেই পারেন। এটা তাদের ব্যাপার। আওয়ামী লীগের সাথে প্রধান বিরোধীদলের সংকটটা হলো, বিএনপি যা যা চায়, তাতে করে এই শর্তযুক্ত সংলাপে আওয়ামী লীগ রাজি হবে না। সংলাপ হতে হলে শর্ত থাকা যাবে না। তারা শর্ত প্রত্যাহার করলে তখন দেখা যাবে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপিই তো আপোসহীন। তারা তো তাদের অবস্থান থেকে নড়ছে না। বিএনপি মহাসচিব কি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি যে, তিনি জানেন, যুক্তরাষ্ট্রের সাথে কোনো সমঝোতা হয়েছে কি হয়নি?
নির্বাচনকালীন সরকার একটা হবে। আকার আকৃতির ব্যাপারে সম্পূর্ণ এখতিয়ার প্রধানমন্ত্রীর বলেও জানান সেতুমন্ত্রী।
Leave a Reply