1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গাজায় ইসরায়েলের বিমান হামলা বন্ধ

  • আপডেট সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২৩৪ বার পঠিত

অবশেষে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা বন্ধ করেছে ইসরায়েল।

সোমবার (১৬ অক্টোবর) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানায় সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া।

তবে গাজায় বিমান হামলা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে কি না, সেটি নিশ্চিত করেননি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা। এ ছাড়া কয়েকদিন ধরে গাজায় ইসরায়েলের যে সম্ভাব্য স্থল অভিযান শুরুর কথা বলা হচ্ছে, সে বিষয়েও কোনো তথ্য দেয়নি তেল আবিব।

এদিকে ইসরায়েল-হামাসের মধ্যকার চলমান সংঘাতে নিহতের সংখ্যা ৩ হাজার ৮০০ ছাড়িয়েছে। হামাসের হামলায় ইসরায়েলে নিহত ছাড়িয়েছে ১ হাজার ৪০ । অন্যদিকে ইসরায়েলের বিমান হামলায় ২ হাজার ৪৫০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরই মধ্যে ইসরায়েলের বেশ কিছু নাগরিককে বন্দি করেছে তারা। এর জবাবে গাজার শাসক গোষ্ঠীটিকে ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল।

প্রথম দিন থেকেই গাজায় বিমান হামলা শুরু করেছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার সংঘাত চলছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park