প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াতের চিন্তার দৈন্যতা আছে বলে তারা রাজনৈতিক কারণে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিলো। তারা নিজেদের সম্পদ গড়ার কাজেই ব্যস্ত ছিলো পাশাপাশি দেশকে ধ্বংসের পথে নেয়।
সোমবার (১৬ অক্টোবর) গণভবন থেকে ভিডিও করনফারেন্সের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ের ৮০ টি উন্নয়ন প্রকল্প ও ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি আই সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সরকার প্রধান বলেন, নদীর গতি পথ, খাল ও জলাশয় বন্ধ করে কোনো স্থাপনা বা প্রকল্প নির্মাণ করা যাবে না। পানি সম্পদ রক্ষার পাশাপাশি নদীকে সচল রাখার উদ্যোগ নিতে হবে। কোন মতেই যেন পানি সম্পদ দূষিত না হয়, সেজন্য শিল্প মালিকদের দূষিত পানি ও বর্জ্য নদীতে না ফেলতে নির্দেশও দেন।
অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কিংবা জিয়া কোনো সরকারই নদী দূষণ বন্ধে পদক্ষেপ নেয়নি। পানি, বিদ্যুৎ ব্যবহারে জনগণকে মিতব্যয়ী হতে হবে। পাশাপাশি পানি সম্পদ সংরক্ষণ করে বিদেশে রপ্তানি করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
Leave a Reply