1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ডেঙ্গু নিয়ন্ত্রণের দায়িত্ব স্বাস্থ্য বিভাগের না: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১১৭ বার পঠিত

ডেঙ্গু নিয়ন্ত্রণের দায়িত্ব স্বাস্থ্য বিভাগের না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (১৭ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে অবহেলা থাকলে সেটা যারা মশানিধন করেন তাদের দায়িত্ব।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দায়িত্ব হলো ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা। সেক্ষেত্রে কোনো ঘাটতি নেই। আমাদের চিকিৎসক, নার্সদের প্রশিক্ষণ দিয়েছি, হাসপাতালগুলোতে যথেষ্ট শয্যা রয়েছে। সব জায়গায় যাতে যথেষ্ট পরিমাণ স্যালাইন থাকে, সেই ব্যবস্থা করা হয়েছে। স্যালাইনের কোনো ঘাটতি নেই। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নাগরিকদের প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে মশা নিয়ন্ত্রণ করতে হবে। আর মশা নিয়ন্ত্রণ করতে হলে পৌরসভা ও সিটি করপোরেশনের মেয়রদের একটা লম্বা অর্থাৎ সারা বছরের পরিকল্পনা থাকতে হবে। শুধু বড় বড় কথা বললে ডেঙ্গু কমবে না।

তাই শুধু ঢাকা নয়, সারাদেশেই পরিকল্পনা নিতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ডেঙ্গুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, তা পর্যাপ্ত না। যদি পর্যাপ্তই থাকত, তাহলে আড়াই লাখ লোক এই রোগে আক্রান্ত হতো না। এখন পর্যন্ত এক হাজার ১০০ জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে। এটা একটা বড় সংখ্যা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park