রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
নিয়মিত মাদক বিরোধী অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র মো. ফারুক হোসেন।
তিনি জানান, সোমবার (১৬ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ (১৭ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ১ ইয়াবা, ১৭ কেজি ২৫৮ গ্রাম গাঁজা, ৩১ গ্রাম ১৪২ পুরিয়া হেরোইন, ৫২টি টাপেন্টাডল ট্যাবলেট ও ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতার ৩৬ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply