1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা নিয়ে যা বললো জাতিসংঘ

  • আপডেট সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

অবরুদ্ধ গাজার আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলায় নারী-শিশুসহ অন্তত পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ‘হতভম্ব’ হয়ে পড়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামাজিকমাধ্যমে দেওয়া পোস্টে নিজেই এ কথা জানিয়েছেন তিনি।

হামলার নিন্দা জানিয়ে এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে গুতেরেস লিখেছেন, ‘আজ (মঙ্গলবার, ১৭ অক্টোবর) গাজার একটি হাসপাতালে হামলায় শত শত ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় আমি হতভম্ব। আমি এর তীব্র নিন্দা এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

‘আন্তর্জাতিক আইনে সব হাসপাতাল ও চিকিৎসাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার কথা বলা আছে,’ যোগ করেন তিনি।

তবে চীন সফরের আগে বুধবার (১৮ অক্টোবর) গুতেরেস জানান, জিম্মিদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির জন্য হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন। খবর রয়টার্সের।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে অবরুদ্ধ গাজা উপত্যকায় আল-আহলি আরব হাসপাতালে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে অন্তত পাঁচ শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে। পাশাপাশি আহতদের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ইসরায়েলি হামলা থেকে বাঁচতে গাজার বহু বাসিন্দা ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন। এছাড়া আগে থেকেই সেখানে ভর্তি ছিলেন ইসরায়েলি বাহিনীর হামলায় আহত শত শত রোগী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park