1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিদেশি শকুন দেশে নিয়ে আসতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

  • আপডেট সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১০১ বার পঠিত

বিএনপি বিদেশি শকুন দেশে আনতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি হচ্ছে শেখ রাসেলের খুনি। ১৫ আগস্টের প্রধান কুশীলব হচ্ছেন জিয়াউর রহমান। আজকে দেশকে নিয়ে একটি ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি বিদেশি শকুন দেশে নিয়ে আসতে চায়। তারা জনগণের দিকে তাকায় না।

তিনি বলেন, কাক যেমন খাবারের উচ্ছিষ্টের দিকে তাকিয়ে থাকে, বিএনপিও তেমন কাক ও শকুনের মতো তাকিয়ে থাকে। এদের চিনে রাখতে হবে। এরা বিদেশিদের হাতে দেশকে তুলে দিতে চায়। আমাদের শক্তি জনগণ। তাদের শক্তি বিদেশি শকুন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, বাংলাদেশের গণতন্ত্রের ওপর কোনো আঘাত আসলে শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রতিহত করব।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, আমাদের শক্তি জনগণ। আমরা যদি তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে পারি তাহলে আগামী নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park