শাপলা চত্ত্বরের মতো ঘটনা রাজধানীতে আর ঘটাতে দেয়া হবে না, তেমন কিছু করার চেষ্টা করলে প্রতিহতের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। মঞ্চের নেতারা বলেন. পাহারা দিয়ে কোনোভাবে সরকারের পতন ঠেকানো যাবে না।
বুধবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণসমাবেশে এসব কথা বলেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা ২৮ অক্টোবরের আগে পদত্যাগ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আর স্বেচ্ছাচারিতার কাছে দেশকে জিম্মি থাকতে দেয়া হবে না। এজন্য নতুন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান তিনি।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার এখন এতটাই চাপে আছে যে, নিজেরাই ক্ষমতা ছেড়ে দিতে পারে। দেশে শাপলা চত্ত্বরের মতো কোনো ঘটনার চেষ্টা হলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন জোনায়েদ সাকি।
Leave a Reply