1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইসরায়েলের ফের বোমা হামলায় গাজায় নিহত ৩০

  • আপডেট সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২৯৪ বার পঠিত

ফিলিস্তিনের গাজা উপত্যকার আবাসিক এলাকায় ফের বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় শনিবার (২১ অক্টোবর) ভোরে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ সিটি এবং উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার পর রাফাহ সিটি থেকে ১৪ জন এবং জাবালিয়া থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নীচে আরও বেশ কয়েকটি লাশ রয়েছে।

অন্যদিকে, একই দিনে দক্ষিণ লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সীমান্তে সংঘর্ষে ইসরায়েলি এক সেনা নিহত এবং তিনজন আহত হয়েছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরই মধ্যে ইসরায়েলের বেশ কিছু নাগরিককে বন্দি করে তারা। এর জবাবে গাজার শাসক গোষ্ঠীটিকে ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল।

ইসরায়েলে হামলায় এখন পর্যন্ত চার হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এরমধ্যে এক হাজার ৫২৫ জন শিশু এবং এক হাজারের বেশি নারী। অন্যদিকে, হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park