1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

একই মঞ্চে কাদের, ফখরুল: বক্তব্যে উঠে আসে রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ

  • আপডেট সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৯২৭ বার পঠিত

দুর্গা পূজা উপলক্ষ্যে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে একই মঞ্চে ভিন্ন ভিন্ন সময়ে আসলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পূজা মন্ডপ পরিদর্শনে শেষে মির্জা ফখরুল বলেন, নির্বাচন সামনে রেখে সরকার দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে চায়। অন্যদিকে দেশের রাজনৈতিক অঙ্গন অস্থির হয়ে উঠছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একটি অশুভ শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে।

শনিবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্দিরের পাশের মঞ্চে মত বিনিময় সভায় যোগ দেন তিনি। এর ঠিক দেড় ঘণ্টা পরেই আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই নেতার বক্তব্যেই উঠে আসে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আগামী ৪ নভেম্বর মেট্রোরেল উদ্বোধন অনুষ্ঠানের দাওয়াত দেন। এসময় তিনি বলেন, দেশের রাজনৈতিক অঙ্গন অস্থির হয়ে উঠছে। একটি অশুভ শক্তি এই অস্থিরতার ডাক দিয়েছে।

এর কিছুক্ষণ পরেই বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুরো জাতি আজ সংকটময় মুহূর্ত পার করছে। একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে চায় বলেও অভিযোগ করেন তিনি।

একই মঞ্চে বক্তব্য দিলেও আধা ঘণ্টার ব্যবধানে দেখা হয়নি দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park