1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

সব ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার ভোগ করবেন: শেখ হাসিনা

  • আপডেট সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২২৭ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে সব ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার ভোগ করবেন। এমনকি আমাদের ইসলাম ধর্মের সুরা কাফিরুনে স্পষ্ট বলা আছে, ‘লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন’। অর্থাৎ যার যার ধর্ম সে পালন করবে। কেউ কারও ওপর হস্তক্ষেপ করবে না।

রবিবার (২২ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাই এই মাটির সন্তান। এই মাটিতে আপনারা সবাই নিজ নিজ অধিকার নিয়ে বাস করবেন। মহান মুক্তিযুদ্ধে সবাই এক হয়ে যুদ্ধ করেছেন। কাজেই এখানে সবার সমান অধিকার রয়েছে। সেই অধিকার যাতে বলবৎ ও সুপ্রতিষ্ঠিত থাকে আমরা সবসময় সেই চেষ্টাই করি।

তিনি বলেন, আজকে দেশের ঘরে ঘরে খাবার-বিদ্যুৎ আছে। আমরা তৃণমূল পর্যন্ত চিকিৎসাসেবা পৌঁছে দিয়েছি। সারা বাংলাদেশে যে উন্নয়নের ছোঁয়া, সেটি আপনারা জানেন। সেজন্য আপনার বাংলাদেশের অগ্রযাত্রার জন্য আশীর্বাদ করুন।

শেখ হাসিনা বলেন, আমরা মনে করি, মানুষের কল্যাণ করাটাই আমাদের একমাত্র দায়িত্ব। ২০০৮ সালের নির্বাচনে বলেছিলাম ডিজিটাল বাংলাদেশ করব, সেটি আমরা করে দিয়েছি। এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ। ইনশাআল্লাহ, আমরা সেটাও করতে পারব।

তিনি বলেন, আমরা চাই শান্তিপূর্ণভাবে আপনাদের (হিন্দু ধর্মাবলম্বী) পূজা সম্পন্ন হোক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আমাদের সংগঠনের সব নেতাকর্মী আপনাদের পাশে থাকবে। কোনো রকম ঘটনা যাতে এখানে কেউ না ঘটাতে পারে সেদিকে আমরা সতর্ক থাকব। সবাইকে আমার শারদীয় শুভেচ্ছা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park