1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বন্দি দুই ইসরায়েলি নারীকে মুক্তি দিল হামাস

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৩০৭ বার পঠিত

বন্দি দুই ইসরায়েলি নারীকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা। সোমবার তিনি এ কথা জানান। কাতার ও মিসরের মধ্যস্থতায় এই দুই বন্দীকে মুক্তি দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আবু ওবায়দা বলেন, ‘এ দুজনকে শুক্রবারই আমরা মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু ইসরায়েল তাঁদের নিতে অস্বীকৃতি জানিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা মানবিক ও স্বাস্থ্যগত কারণ বিবেচনায় তাঁদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিই।’

মিসরের গণমাধ্যমে মুক্তি পাওয়া বয়স্ক দুই নারীর ছবি প্রকাশ করা হয়। তাঁরা হলেন নুরিত কুপার (৭৯) ও ইয়োশেভেদ লিফশিৎজ (৮৫)। মিসর ও গাজার মধ্যকার রাফাহ ক্রসিং হয়ে অ্যাম্বুলেন্সে করে তাঁরা মিসরে পৌঁছান। খবর আলজাজিরার।

অ্যাম্বুলেন্সে করে দুই বন্দিকে হস্তান্তরের প্রক্রিয়ায় ছিল আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)। এক বিবৃতিতে আইসিআরসি বলেছে, ভবিষ্যতেও বন্দি হস্তান্তর প্রক্রিয়ায় সংগঠনটি অংশ নিতে প্রস্তুত।

এদিকে ইসরায়েলি টেলিভিশন ‘চ্যানেল টুয়েলভ’ জানিয়েছে, হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া দুই বন্দীর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। হামাসের হাতে এখনো দুই শতাধিক বন্দি রয়েছে বলে ইসরায়েল জানিয়েছে।

এর আগে শুক্রবার দুই মার্কিন নাগরিককে মুক্তি দেয় হামাস। তাঁরা হলেন জুডিথ রানান (৫৯) এবং তাঁর মেয়ে নাতালি রানান (১৮)। বন্দীদের মধ্যে যাঁরা ইসরায়েলি নন, সম্প্রতি তাঁদের ‘অতিথি’ সম্বোধন করেছিল হামাস। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের ছেড়ে দেওয়া হবে বলেও সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park