1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আইন মেনে কর্মসূচি করলে জামায়াতকে বাধা দেয়ার কিছু নেই: আসাদুজ্জামান খান

  • আপডেট সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৯৮ বার পঠিত

দুই দলের সমাবেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যে কেউ অনুমতি চাইলে বিবেচনা করে অনুমতি দেয়া সম্ভব। জামায়াতে ইসলামীর বিষয়ে বলেন, দেশের আইন মেনে রাজনৈতিক কর্মসূচি পালন করে তাহলে সেখানে বাধা দেয়ার কিছু নেই।

বুধবার (২৫ অক্টোবর) বিজয় দিবস নিয়ে সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মহান বিজয় দিবসে জাতীয় পতাকার মাপ রং ঠিক রাখা। ভিভিআইপিদের সাভারে যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার ব্যবস্থা। ঢাকাসহ দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে কথা বলেন। নির্বাচন সামনে থাকায় অনুষ্ঠানে কিছু পরিবর্তন আসতে পারে জানিয়ে বলেন, এ সিদ্ধান্তের বিষয়ের কোনো ব্যাখ্যা নেই।

পিটার হাস এসেছিলেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি চারটি বিষয়ে কথা বলেছেন। সেখানে বিএনপির সমাবেশের বিষয়টি ছিল। তাকে বলা হয়েছে- গণতান্ত্রিক দেশের যে কেউ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে। তবে জানমালের ক্ষতি হতে পারে এমন কোনো বিষয় গ্রহণযোগ্য নয়। এছাড়া পূজা ও রোহিঙ্গা ইস্যুতে কথা হয়েছে। মন্ত্রণালয় স্পষ্টভাবে বলে দেয়ার পরে আর কোনো কিছু থাকে না।

২৮ তারিখ ঘিরে কি পরিকল্পনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ঢাকায় প্রবেশ পথ বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। কারণ ব্যবসা, চাকরি নানা কারণে মানুষ আসে। তারা যদি শান্তিপূর্ণভাবে নির্ধারিত স্থানে সমাবেশ করে ও নির্দিষ্ট সময় পরে চলে যায়, তাহলে নিরাপত্তার মধ্যেই সমাপ্ত হবে।

জামায়াতে ইসলামীর বিষয় বলেন, দেশের আইন মেনে রাজনৈতিক কর্মসূচি পালন করে তাহলে সেখানে বাধা দেয়ার কিছু নেই।

বিএনপি আবেদনে কি বলেছে সেটা ডিএমপি জানে বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, মন্ত্রণালয় কোনো পারমিশন দেয় না। বিএনপি-জামায়াত কেউই অনুমতি পায়নি এখন পর্যন্ত।

বিএনপি যা বলেছে- পুরো দেশের মানুষ যারা বিএনপি করে তাদের ঢাকায় আনবে। এটা হলে এক ধরণের বিশৃঙ্খলা হতে পারে। সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখবে।

সরকার ধাক্কা দিয়ে ফেলে দেয়ার বিষয় নয়। সংবিধানেও সে সুযোগ নেই। তাই নির্বাচন ও সরকার পরিবর্তন সংবিধান মেনেই হবে বলে সাফ জানিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শান্তিপূর্ণ অবস্থানের ব্যাপারে কোনো সমস্যা নেই। কিন্তু জনজীবনে বিপর্যয় আসলে সেটা দেখার দায়িত্ব আইন-শৃঙ্খলা বাহিনীর।

আনসারদের তল্লাশি করার ক্ষমতা দেয়ার বিষয়টি সঠিক নয়। কারণ আইনের বাহিরে কোনো বাহিনীর কিছু নেই। ব্যাটালিয়নের বাইরে যে বিষয় রয়েছে সেটা পর্যালোচনা করা হচ্ছে। এটা নিয়ে প্রোপাগান্ডার কিছু নেই। পুলিশ, আনসার দুটি ফোর্সই দেশের মানুষের জন্য কাজ করে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park