ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন হতা*হত হচ্ছে প্রায় ৪০০ ফিলিস্তিনি শি*শু। এমন তথ্যই জানিয়েছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ। জাতিসংঘের শিশুবিষয়ক এই সংস্থার মধ্যপ্রাচ্যের পরিচালক অ্যাডেল খোদর বলেছেন, ‘গাজা উপত্যকার পরিস্থিতি আমাদের বিবেকের ওপর ক্রমবর্ধমানভাবে দাগ কাটছে। হামলায় শিশুদের মৃত্যুর এবং আহত হওয়ার হার কেবলই বিস্ময়কর।’
অ্যাডেল আরও বলেন, ‘শিশুদের হত্যা ও পঙ্গু করা, শিশুদের অপহরণ, হাসপাতাল ও স্কুলে হামলা এবং মানবিক সহায়তার প্রবেশে বাধা দেওয়া শিশুদের অধিকারের গুরুতর লঙ্ঘন।’
গত ৭ অক্টোবর থেকেই গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। তাদের অবিরাম নির্বিচার এই হামলায় এখন পর্যন্ত প্রায় ৫ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুর সংখ্যা প্রায় আড়াই হাজার। অর্থাৎ ইসরায়েলের হামলায় যেসব ফিলিস্তিনি নিহত হয়েছেন তার মধ্যে প্রায় অর্ধেকই শিশু।
১৮ দিন ধরে চলমান লড়াইয়ে ২ হাজার ৩৬০ শিশু নিহত হয়েছে বলে ইউনিসেফ জানিয়েছে। এছাড়া সংঘাতে আহত হয়েছে আরও ৫ হাজার ৩৬৪ শিশু।
এছাড়া ইসরায়েলের হামলায় গাজায় শুধুমাত্র গত একদিনে ৭০৪ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে ইসরায়েলের বিমান হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনও অবকাঠামো। তারা মসজিদ, গির্জা, বেসামরিক মানুষের বাড়ি-ঘর সব জায়গায় হামলা চালিয়ে আসছে।
Leave a Reply