1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পুলিশ বিকল্প স্থানের কথা বললেও নাকচ আ. লীগ, বিএনপির

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১১০ বার পঠিত

২৮ অক্টোবর সমাবেশের জন্য পুলিশ বিকল্প স্থানের কথা বললেও তা নাকচ করে দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি দুই দুলই।

বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে শান্তি সমাবেশের অনুমতি চায় আওয়ামী লীগ। আবেদনের জবাবে পুলিশের চিঠিতে লোক সমাগমের সময়, সংখ্যা, বিস্তৃতিসহ নানা তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি জন-নিরাপত্তাজনিত কারণে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দেয়া না গেলে কোথায় হতে পারে এমন বিকল্প দু’টি নামও চেয়েছিল পুলিশ। তবে দলটি বিকল্প কোন স্থানের কথা ভাবছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আযম।

এদিকে, বিএনপির কাছে সমাবেশের বিকল্প দুটি ভেন্যুর নামসহ সাতটি তথ্য জানতে একই ধরনের চিঠি দিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেই চিঠির জবাব দিয়েছে দলটি। জবাবে বিএনপি বলেছে, তারা নয়াপল্টনেই সমাবেশ করতে চায়।

ডিএমপিতে দেওয়া চিঠিতে বিএনপি জানিয়েছে, তাদের সমাবেশে ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার লোকের সমাগম হবে। অন্য কোনো রাজনৈতিক দলের লোক তাদের সমাবেশে আসবে না। দলটি আরও জানিয়েছে, তারা নয়াপল্টনেই সমাবেশ করতে চায়। এজন্য তারা ৫০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park