1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

২৮ অক্টোবর আ. লীগ গায়ে পড়ে উস্কানি দিতে যাবে না: ওবায়দুল কাদের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১০৩ বার পঠিত

২৮ অক্টোবর আওয়ামী লীগ গায়ে পড়ে উস্কানি দিতে যাবে না, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, বিএনপির প্রতিরোধের কথা প্রমাণ করে তারা সহিংসতায় যাবে। হুঁশিয়ার করে দেন, সহিংসতার জবাব নীরবতা নয়। বিদেশীরা পর্যবেক্ষক হিসেবে থাকতে পারে, চাপ দেবে কেনো সেই প্রশ্ন‌ও রাখেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এর উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর সেতু ভবনে সংবাদ সম্মেলন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। জানান, শনিবার ১০ হাজার ৬৭৯ কোটি টাকা ব্যয়ে এই টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার ভোর ছয়টা থেকে খুলে দেয়া হবে সবার জন্য।

সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে কথা বলতে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একাত্তরের পরাজয়ের প্রতিশোধ বিএনপি বিভিন্ন সময় নিয়েছে। এখনো আবার সেই প্রতিশোধের কথাই বলছে। প্রশ্ন রাখেন, কর্মীদের উপর হামলা হলে আওয়ামী লীগ কি চুপ থাকবে?

ওবায়দুল কাদের বলেন, কোন বিদেশি চাপে নেই সরকার। কারণ আওয়ামী লীগও চায় অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও নির্বাচন।

রাজনীতিতে আতঙ্ক আছে, থাকবে। কালো মেঘে কেটে যাবে বলেও আশা ওবায়দুল কাদেরের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park