1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পুলিশ হত্যা ও সাংবাদিকদের ওপর আক্রমণকারীদের শাস্তি পেতেই হবে: শেখ হাসিনা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

২৮ অক্টোবরের সহিংসতায় সাংবাদিকদের ওপর নির্যাতন অমানবিক। পুলিশ হত্যা ও সাংবাদিকদের ওপর আক্রমণকারীদের শাস্তি পেতেই হবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে উন্নয়ন করা যায়, তা করে প্রমাণ করেছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চান তিনি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলন যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

বাংলাদেশকে মুক্ত গণমাধ্যমের দেশে পরিণত করেছে আওয়ামী লীগ জানিয়ে সরকার প্রধান বলেন, কর্মসংস্থানের জন্য গণমাধ্যমকে বেসরকারিকরণ করা হয়েছে। কল্যাণ ফান্ডসহ সাংবাদিকদের কল্যাণে সরকারের নানা পদক্ষেপ উল্লেখ করেন। ওয়েজ বোর্ড বাস্তবায়ন না করে মামলা দুর্ভাগ্যজনক। দশম ওয়েজ বাস্তবায়ন উদ্যোগ নেয়া হবে। গণমাধ্যম কর্মী আইন করার পরিকল্পনা রয়েছে। সাংবাদিকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। সাংবাদিকদের অবস্থান এখন উঁচু মানের এবং মর্যাদাপূর্ণ। মালিকরা কেনো কল্যাণ ট্রাস্টে অনুদান দেয় না, ব্যবস্থা নেয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড দু:খজনক। ২৮ অক্টোবর সহিংসতায় সাংবাদিকদের ওপর নির্যাতন অমানবিক। এ ধরণের ঘটনা আর দেখা যায়নি। এ ঘটনার জবাব বিএনপিকে দিতে হবে। শান্তিপূর্ণ সমাবেশের নামে এতো ইট-পাথর কোথায় পেলো? সন্ত্রাসী কর্মকাণ্ডই বিএনপির চরিত্র। তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী। পুলিশ হত্যা ও সাংবাদিকদের ওপর আক্রমণের শাস্তি পেতেই হবে বলে জানান তিনি।

সাংবাদিকদের আবাসন, দশম ওয়েজবোর্ড গঠন ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই উন্নয়নশীল দেশ হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, হামলাকারী চরিত্র আর্ন্তজাতিকভাবে তুলে ধরা দরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চান সরকার প্রধান ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park