1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘যারা আগুন লাগাচ্ছে তাদের আইনের আওতায় নিয়ে আসব’

  • আপডেট সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৯৭ বার পঠিত

বাসে যারা আগুন লাগাচ্ছে তাদের সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ।

রোববার (৫ নভেম্বর) দুপুরে তার নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিবি প্রধান বলেন, এতদিন তো আগুন লাগেনি! অবরোধ ডাকার পরে এই আগুনগুলো কারা লাগাচ্ছে আমরা জানি। তাদের নাম আমরা পেয়েছি, ছবি পেয়েছি। আমরা অবশ্যই তাদের সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসব।

তিনি বলেন, জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন লাগানো হচ্ছে। ইতোমধ্যে অনেকের নাম আমরা পেয়ে গেছি। তারা বাংলাদেশের যেখানেই থাকুক না কেন, আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব।

তিনি আরও বলেন, আমি মনে করি, এটা একটি গর্হিত কাজ। একটি মানুষের শেষ সম্বল একটি বাস। যাত্রী পরিবহন করার মাধ্যমে তাদের সংসার চলে। একমাত্র অবলম্বন যদি রাত ৩টার সময় আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়, তাহলে তার লাইফটাই তো শেষ হয়ে যাবে।

ডিবি প্রধান বলেন, প্রাথমিকভাবে আমরা যেটা জেনেছি, ২৮ তারিখ যারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে, আমাদের পুলিশ ভাইকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছে ; অন্যান্য পুলিশ সদস্যদের মেরেছে এবং ওই দিন বাসে আগুন লাগিয়েছে—তারাই তো পরদিন হরতাল ডেকেছে। হরতালের মধ্যেও আগুন লাগানোর ঘটনা ঘটছে। অবরোধ ডেকেছে, অবরোধের মধ্যে আগুন লাগানোর ঘটনা ঘটছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park