জামায়াত নেতা ও রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবার রহমান দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। রবিবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে পায়রাবন্দ বাজারে অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠান ঔষধের দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় সড়কে দাঁড়িয়ে থাকা স্থানীয় সদরপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে হারুন মাছ কাটার বটি দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়রা দ্রুত এসে চেয়ারম্যানকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেওয়া হয়। এরপর রাত ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় চেয়ারম্যানের মৃত্যু হয়।
হামলাকারীকে আটক করেছে স্থানীয়রা। এসময় সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পীরগঞ্জের এএসপি ডি সার্কেল আবুল হাসান, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমানের যৌথ চেষ্টায় হামলাকারীকে নিয়ে যেতে সক্ষম হয় মিঠাপুকুর থানা পুলিশ।
Leave a Reply