1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ

  • আপডেট সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

অবরোধের দ্বিতীয় দিনে সরকারে পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে সড়কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় তারা বেশকিছু সময় রাস্তা অবরোধ করে রাখেন।

রুহুল কবির রিজভী বলেন, সরকার দমন-নিপীড়ন চালিয়ে বিএনপির আন্দোলনকে থামাতে পারবে না। সিনিয়র নেতাদের গ্রেপ্তার করে নেতাকর্মীদের মনোবল ভাঙা যাবে না। বরং আমাদের নেতাকর্মীরা আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে।

তিনি বলেন, জনগণ ও বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে অবৈধ সরকারের মন্ত্রীরা এখন আবোলতাবোল বলছেন। কারণ তারা বুঝে গেছেন তাদের পতন অতিসন্নিকটে।

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক, কেন্দ্রীয় নেতা আকরামুল হাসান, দীপু সরকার (যুবনেতা), ফয়েজ আহমেদ, থানা বিএনপি নেতা সোহেল ভূইয়া, জসিম শিকদার রানা, রবিউল ইসলাম, নিলুফার ইয়াসমিন, যুবনেতা কামাল আহমেদ দুলু, ছাত্রনেতা মোহাম্মদ ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park