গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে আজও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে কারখানায় ঢুকে কর্মবিরতি পালন করে। এরপরই একে একে বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। কারখানা থেকে বেরিয়ে যাওয়ার সময় শ্রমিকরা বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
এ সময় শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ আহত হয় বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
এদিকে, গাজীপুরের চান্দনা চৌরাস্তা, রওশন সড়কসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। উত্তেজিত শ্রমিকরা সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। শ্রমিকরা ঢাকা-জয়দেবপুর সড়কও অবরোধ করে। পুলিশ, র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। গাজীপুরেও বেশিরভাগ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
Leave a Reply