চলমান শ্রমিক অসন্তোষের মুখে বিজিএমইএর সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। কারখানাগুলোর গেইটে ঝুলছে নোটিশ।
শনিবার (১১ নভেম্বর) সকালে কাজে যোগ দিতে এসে ফিরে যাচ্ছে শ্রমিকরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি কারখানার সামনে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ।
কাজে যোগ দিতে আসা শ্রমিকরা জানান, কারখানা বন্ধ থাকাটা সমাধান নয়। তাদের দাবি সরকারের হস্তক্ষেপের মাধ্যমে দ্রুত কর্ম পরিবেশ তৈরি করা। মালিক পক্ষ জানান, ব্যবসায়ী নানা প্রতিকূলতা সত্ত্বেও শ্রমিকদের একটি গ্রহণযোগ্য মজুরী ঘোষণার পরও কারখানায় হামলা ভাংচুরের ঘটনায় জানমালের নিরাপত্তার জন্য তারা বাধ্য হয়েছেন কারখানা বন্ধ করতে।
এছাড়াও বিজিএমইএর সিদ্ধান্ত অনুযায়ী মালিকদের প্রতি নির্দেশনা রয়েছে কারখানায় অরাজকতাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ সকল প্রকার নিয়োগ বন্ধ রাখা।
Leave a Reply