1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরাইলের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৯৩ বার পঠিত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে একটি মামলা দায়ের করেছেন একদল আইনজীবী। তারা সুস্পষ্ট করে বলেছেন, গাজায় ইসরাইল যে বর্বরতা চালিয়েছে তা যুদ্ধাপরাধের পর্যায়ে চলে গেছে।

আইনজীবী দলের নেতৃত্বে রয়েছেন ফ্রান্সের ঝানু আইনজীবী গিলেস ডেভার্স। তিনি গতকাল (বুধবার) হেগে এ মামলা দায়ের করেন। পরে তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরাইল যা করছে তাতে সব বিচারে এটা যুদ্ধাপরাধ।

ইয়োগোস্লাভিয়া ও রুয়ান্ডার যুদ্ধপরাধের কথা উল্লেখ করে তিনি বলেন, “আগের পরিস্থিতি যে নজির স্থাপন করেছে তার আলোকেই অভিযোগ জমা দেয়া হয়েছে। আমার কাছে একদম পরিষ্কার যে, সমস্ত মানদণ্ডে ইসরাইল গাজায় যুদ্ধাপরাধ করেছে। এটা আমার মত নয়, আইনের দৃষ্টিতে এটাই বাস্তবতা।”

মামলা দায়ের করা আইনজীবীরা বলেন, ইসরাইল যেহেতু গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করছে সে কারণে পশ্চিমা দেশগুলোকে এই অপরাধে প্ররোচণা দেয়া থেকে বিরত থাকতে হবে।

সুত্র: পার্সটুডে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park