1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এবার জেনিনে হাসপাতাল খালি করার নির্দেশ ইসরাইলের

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৪১১ বার পঠিত

ফিলিস্তিনের অধিকৃত গাজার পশ্চিমতীরে আল-শিফা হাসপাতালের পর এবার জেনিনের একটি হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরাইল। দুজন চিকিৎসককে আটকের পর এ নির্দেশ দেয় ইসরাইলি সেনাবাহিনী।

এছাড়া জেনিনে ইসরাইলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি বাহিনী দুই চিকিৎসককে গ্রেপ্তার করেছে। জেনিনের ইবনে সিনা হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে। গাজার পাশাপাশি ইসরাইলি বাহিনী অধিকৃত পশ্চিমতীরেও প্রায় নিয়মিতই অভিযান চালাচ্ছে।

ইসরাইলি বাহিনী হাসপাতালটিকে চারদিক থেকে ঘিরে ফেলে, অ্যাম্বুলেন্স তল্লাশি চালায় এবং লাউডস্পিকারের মাধ্যমে হাসপাতালটি খালি করার নির্দেশ দেয়। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে এ তথ্য জানায় আলজাজিরা।

আলজাজিরা আরও বলছে, চিকিৎসকদের হাত উঁচু করে হাসপাতাল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের আঙিনাতেও তল্লাশি করা হয়েছে। এর আগে রাতের আঁধারে ইসরাইলি বাহিনী জেনিন শহর ও জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে কমপক্ষে সাতজনকে গ্রেপ্তার করে। এ সময় এলাকার বহু রাস্তা ভেঙে দেয়া হয়েছে।

এদিকে জেনিনের হাসপাতাল এলাকাও ঘিরে রেখেছে ইসরাইলি বাহিনী। আলজাজিরা বলছে, প্রায় ৮০টি ইসরাইলি সামরিক যান জেনিন শহরে প্রবেশ করেছে।

প্রতিবেদনে আল জাজিরা বলছে, বেশ কিছু ভিডিও ফুটেজে হাসপাতালের চিকিৎসকদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে দেখা গেছে। এ ছাড়া জেনিন শহরের টেলিযোগাযোগ ও শহরের কিছু অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। তাই সেখানকার প্রকৃত পরিস্থিতি সামনে আসছে না বলেও জানিয়েছে আলজাজিরা।

অপরদিকে ইসরাইলি বাহিনীর জারি করা আদেশ মানতে অস্বীকার করেছেন জেনিন শরণার্থী শিবিরের কাছে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park