1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ন্যূনতম মজুরি ১২,৫০০: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ গার্মেন্টস শ্রমিকদের

  • আপডেট সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৫৮ বার পঠিত

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা সাধারণ শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য হয়েছে দাবি করে এমন পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক-শিল্প ঐক্য নামের একটি সংগঠনের নেতৃবৃন্দ।

রবিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক সিরাজুল ইসলাম রনি এ ধন্যবাদ জানান। সেই সঙ্গে গত ২৯ অক্টোবর থেকে যারা পোশাক কারখানায় অস্থিরতা তৈরি করেছে তাদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। এসময় বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক-শিল্প ঐক্যের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন সেখানে।

সিরাজুল ইসলাম রনি বলেন, রপ্তানিমুখী পোশাক শিল্পে ৪০ লাখের বেশি শ্রমিক কর্মরত আছে। বার বার একটি মহল শ্রমিকদের রুটি রুজির জায়গা ধ্বংস করে এবং শ্রমিকদের রক্ত ঝরায়। এছাড়া ১৯টি পোশাক কারখানাকে ধ্বংসস্তুপে পরিণত করেছে, যা শ্রমিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে। যাদের ইন্ধনে শ্রমিকরা হয়রানির শিকার হয় তাদের খুঁজে বের করতে হবে।

লিখিত বক্তব্যে রনি বলেন, যখন মজুরি বোর্ডের যৌথ দর কষাকষি ও মজুরি প্রস্তাবনা করা হয় তখন শ্রমিকদের ভুল তথ্য দিয়ে একটি মহল উদ্দেশ্যে হাসিল করার চেষ্টা করে। তার পরিপ্রেক্ষিতে নিরীহ ৪ জন শ্রমিক প্রাণ হারায়, অনেক শ্রমিকের রক্ত ঝরে।

তিনি বলেন, দেশে শতাধিক শ্রমিক সংগঠন আছে। আমরা ১৪টি শ্রমিক সংগঠন ন্যূনতম মজুরিকে স্বাগত জানাচ্ছি। আমরা আপাতত এটা মেনে নিয়েছি, কেননা গার্মেন্টস বন্ধ হওয়ার শঙ্কা রয়েছে। আমরা তো তাদের চাকরি মেনে নিয়েছি।

তবে ডলারের হিসাবে শ্রমিকদের বেতন বাড়েনি জানিয়ে রনি বলেন, এখন গার্মেন্টসে ওভারটাইম বন্ধ আছে। সেটা চালু হলে শ্রমিকরা উপকৃত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park