1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যথাসময়ে নির্বাচন বিষয়ে রাষ্ট্রপতিকে যা জানালেন রওশন এরশাদ

  • আপডেট সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে রবিবার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে বঙ্গভবনে যান জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন তিনি। নইলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে বলেও মন্তব্য করেছেন রওশন এরশাদ।

পাশাপাশি রওশন এরশাদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সব দলের সঙ্গে আলোচনার বিষয়টিও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছেন।

জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা বৈঠকের পর বঙ্গভবন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে এসব কথা জানান। তিনি বলেন, সব দলের সঙ্গে আলোচনার বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে তাদের জানিয়েছেন।

বঙ্গভবনে রওশন এরশাদের সঙ্গে ছিলেন মসিউর রহমান, রাহগীর এরশাদসহ চারজন। তারা বঙ্গভবনে প্রায় এক ঘণ্টা ছিলেন। মসিউর রহমান জানিয়েছেন, তারাই রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়েছিলেন।

মসিউর রহমান বলেন, রাষ্ট্রপতিকে রওশন এরশাদ বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন সময়মতো না হলে সাংবিধানিক সংকট হবে। যথাসময়ে নির্বাচন করতে সহযোগিতার জন্য তারা প্রস্তুত রয়েছেন। রাষ্ট্রপতি বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন যথাসময়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে বলে তিনি আশা করেন।

মসিউর রহমান বলেন, যদি সম্ভব হয়, যে দলগুলো তফসিলের বিরোধিতা করছে, তাদের সঙ্গে রাষ্ট্রপতি আলোচনা করতে পারেন কি না, সেটা আলোচনায় তুলেছেন রওশন এরশাদ। রাষ্ট্রপতি বলেছেন, বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

রওশন এরশাদের আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ১৪ অক্টোবর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park