দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা দ্বিতীয় দিনের মতো শুরু হচ্ছে।
রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে এ সভার আয়োজন করা হয়েছে। প্রথম দিনের সভায় রংপুর বিভাগের ৩৩টি এবং রাজশাহী বিভাগের ৩৬টি সংসদীয় আসনের দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। দলীয় মনোনয়নে বেশ কয়েকজন বর্তমান সংসদ সদস্যও বাদ পড়েছেন বলে গতকাল জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এই দুই বিভাগে রাজনীতিবিদদের বাইরে কাউকে মনোনয়ন দেয়া হয়নি। তবে দুই বিভাগের দলীয় প্রার্থী চূড়ান্ত হলেও তালিকা প্রকাশ করা হয়নি। আগামীকাল শনিবার একসাথে ৩০০ আসনের মনোনয়নের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
Leave a Reply