ইসরায়েলের নির্বিচার হামলার প্রায় দেড় মাস পর ফিলিস্তিনের গাজায় সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়েছে চারদিনের এই যুদ্ধবিরতি।
বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে দুই পক্ষের মধ্যে এই চুক্তি কার্যকর হয়। এতে মধ্যস্থতা করছে কাতার। চুক্তি অনুযায়ী স্থানীয় সময় বিকাল চারটায় প্রথম ধাপে ১৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দি ৫০ ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হবে। যদিও যুদ্ধবিরতিকে সামনে রেখে গাজায় রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। পাওয়া গেছে হতাহতের খবরও।
তাছাড়া যুদ্ধবিরতি শেষে আবারও গাজায় হামলা শুরু হবে বলে জানিয়েছে তেলআবিব। হামলা আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। ইসরায়েলি নৌবাহিনীর বিশেষ অপারেশন ইউনিটের যোদ্ধাদের উদ্দেশে বক্তব্যে, আবারও হামলা চালানোর জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেন তিনি।
Leave a Reply