1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে জাপা

  • আপডেট সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১২৩ বার পঠিত

মনোনয়ন প্রত্যাশীদের দ্বিতীয় দিনের মতো সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে জাতীয় পার্টি (জাপা)।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বনানীর দলীয় কার্যালয়ে শুরু হয় এ সাক্ষাৎকার গ্রহণ।

আজ খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। বিকেলের মধ্যে এই তিন বিভাগের সাক্ষাৎকার শেষ হবে বলে জানিয়েছে জাতীয় পার্টি। আগামীকাল রোববার (২৬ নভেম্বর) ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

চেয়ারম্যানের সঙ্গে মনোনয়ন বোর্ডে রয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সালমা ইসলাম, সৈয়দ আবু হোসেন বাবলা, কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সেখ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, রেজাউল ইসলাম ভূঁইয়া, সৈয়দ দিদাদ বখত ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। আগামী ২৭ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে দলটি।

এর আগে শুক্রবার (২৪ নভেম্বর) রংপুর ও রাজশাহী বিভাগ দিয়ে শুরু হয় জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park