1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মনোনয়ন জমা, ঢাকা-৮ আসনের মানুষ আমাকে চায়: নাছিম

  • আপডেট সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১১১ বার পঠিত

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাহাউদ্দিন নাছিম। বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি ফরম জমা দেন।

এ সময় নাছিম বলেন, ‘ঢাকা-৮ আসনের মানুষ আমাকে চায়। আওয়ামী লীগকে চায়। নির্বাচিত হলে মানুষের সেবক হিসেবে কাজ করে যেতে চাই।’

এই আসনে বর্তমান সংসদ সদস্য ১৪ দলীয় জোটের নেতা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এবার জোট থেকে মনোনয়ন না দিয়ে আওয়ামী লীগ এককভাবে বাহাউদ্দিন নাছিমকে দিয়েছে। দল থেকে নতুন কোনো সিদ্ধান্ত এলে কী করবেন, এমন প্রশ্নে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। দল যে সিদ্ধান্ত দেবে তার সঙ্গে বিরোধিতা করব না।’

ঢাকায় মোট ২০টি আসনের ১৫টি ঢাকা মহানগরে ও পাঁচটি ঢাকা জেলায়। এ কারণে ঢাকার ২০টি আসনকে দুই ভাগে বিভক্ত করে দুটি রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে। একটি জেলা প্রশাসনের কার্যালয় এবং অন্যটি সেগুনবাগিচা ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়।

এর মধ্যে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসনের মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park