1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আবারও ইসরায়েলি হামলার সাফাই দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬২ বার পঠিত

ছয়দিনের বিরতিতে আবারও গাজায় গোলাবর্ষণ ও গণহত্যার বর্বর অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে উল্লেখ করে আবারও সাফাই দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

স্থানীয় সময় শুক্রবার (১ ডিসেম্বর) সকাল সাতটায় দ্বিতীয় দফায় বর্ধিত যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা থাকলেও এর ঘণ্টাখানেক আগেই গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

গাজা থেকে রকেট ছোড়া হয়েছে এমন অভিযোগে উত্তর গাজার বিভিন্ন এলাকায় স্থলবাহিনীর গোলাবর্ষণের পাশাপাশি বিমান হামলা চালানো হয়। দক্ষিণ গাজার আকাশে একাধিক ড্রোন চক্কর দিতে দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে খান ইউনিসসহ একাধিক এলাকায় হামলার তীব্রতা বাড়ায় ইসরায়েলি বাহিনী। এতে বহু মানুষ হতাহতের খবর পাওয়া গেছে।

শহরের কেন্দ্রস্থলে অবস্থিত নুসেইরাত ও বুরেইজি শরণার্থী শিবির ঘিরে ইসরাইলের স্থল বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী-হামাস যোদ্ধারা। এই অবস্থায় তেল আবিব সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন ইসরায়েলি বাহিনীর সক্ষমতা ভূয়সী প্রশংসা করে গাজার বেসামরিক মানুষের মৃত্যু এড়ানোর অনুরোধ জানান। গাজায় এ বর্বর হামলা নিন্দা না জানিয়ে একে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার বলেছেন তিনি।

এদিকে, বর্ধিত যুদ্ধবিরতির শেষ হওয়ার আগে ৬ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এমধ্যে ফ্রান্স ও মেক্সিকোর নাগারিক। এ নিয়ে ১০৫ জন জিম্মিকে মুক্তি দিলো হামাস। শেষদিন ৩০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। তবে তাদের বাস লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী টিয়ার গ্যাস ছুঁড়লে চরম বিপর্যয়ের মধ্যে পড়েন সদ্যমুক্ত ফিলিস্তিনিরা। চুক্তি অনুযায়ী এ পর্যন্ত ২৪০ জন ফিলিস্তিনিকে ছেড়েছে ইসরায়েল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park