1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘বিএনপির ৩০ সাবেক এমপি ও ১৫ জন কেন্দ্রীয় নেতা নির্বাচনে অংশ নিচ্ছে’

  • আপডেট সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৮৯ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ৩০ সাবেক এমপি ও ১৫ জন কেন্দ্রীয় নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন- জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচনে ৩০ টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে। সেখানে বিএনপি সহ দুই একটা দল অংশ না নিলে নির্বাচন অবৈধ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তফসিল অনুযায়ী গতকাল শেষ হয়েছে মনোনয়নপত্র জমা দান প্রক্রিয়া। নির্বাচন কমিশন জানিয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে।

সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের এসব তথ্য উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনগণের উপস্থিতিই মূল বিষয়, সেখানে বিএনপিসহ কেউ কেউ অংশ না নিলে নির্বাচন অবৈধ হবে না।

বিএনপি না এলেও নির্বাচনী পরিবেশ উৎসব মুখর রয়েছে। অনেক নেতাই দলটির বাইরে এসে অংশ নিচ্ছেন নির্বাচনে, জানান ওবায়দুল কাদের। নির্বাচনী যে ট্রেন চলছে তা বিএনপি আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করে থামাতে পারবে না দৃঢ়তার সাথে বলেন তিনি।

ঝালকাঠি-১ আসন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে দেয়া দলের কৌশলগত বিষয় উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকার সাথে ভালো সম্পর্ক রয়েছে। মাঝেমধ্যে টানাপোড়েন হতেই পারে বলে মন্তব্য দলের সাধারণ সম্পাদক। তবে সবকিছু ঠিক হয়ে যাবে কারণ, সবাইকেই সবার দরকার, এ কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park