ইসরায়েলের শেলের আঘাতে লেবাননে তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন মা ও তার ছেলে রয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে ওই হামলায় তাদের একজন সেনাও নিহত হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতার ভিত্তিক বার্তা সংস্থা আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার হামাস ও ইসরায়েলের মধ্যেকার সাত দিনের যুদ্ধবিরতি শেষে দক্ষিণ লেবাননের ইসরায়িল সীমান্তবর্তী হাওলা ও জেবায়েনে ইসরায়েলের ছোড়া শেলের আঘাতে তারা নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের আর্টিলারি লেবানন থেকে হামলার উত্সগুলিতে আঘাত করেছে। হিজবুল্লাহের ছোড়া দুটি রকেট লঞ্চার বিমান প্রতিরক্ষা বাহিনীর আয়রন ডোম ধ্বংস করেছে।
সেনাবাহিনী আরও বলেছে, হিজবুল্লাহের রকেট ছুড়ার পর উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি শহরে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। যাতে বাসিন্দাদের আশ্রয়ের জন্য ছুটছে।
Leave a Reply