1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই চলছে, ঋণ খেলাপী হলেই ব্যবস্থা

  • আপডেট সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৯৭ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীদের মনোনয়নপত্র যাচাই–বাছাই প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। শনিবার (২ ডিসেম্বর) নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এই কার্যক্রম চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। তথ্য গোপন করলেই যে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হতে পারে। জানা গেছে, এবার দলী ও স্বতন্ত্র মিলিয়ে দুই হাজার ৭১৩টি মনোনয়নপত্র জমা দিয়েছেন আগ্রহী প্রার্থীরা। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন।

রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্টদের নিয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করছেন। মূলত এর মাধ্যমে শুরু হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম। ৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বৈধ প্রার্থীদের তালিকা জানানো হবে।

যাচাই-বাছাইয়ে দেখা হচ্ছে কয়েকটি বিষয়। যেমন, এখন স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনের তথ্য ঠিক কি না কিংবা কেউ তথ্য গোপন করেছেন কি না। এছাড়া কোনো প্রার্থী ফৌজদারি মামলার আসামি বা ঋণখেলাপি কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

ইসি জানায়, আওয়ামী লীগ ২৯৮টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। আর সংসদের বিরোধীদল জাতীয় পার্টি (জাপা) জমা দেয় ২৮৬টি আসনে।

ইসি জানায়, দ্বাদশ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে ৩০টি নিবন্ধিত দলের ১৯৬৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন ৭৪৭ জন।

ঘোষিত তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে। ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চালানো যাবে ৫ জানুয়ারি পর্যন্ত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park