1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন সাময়িক স্থগিত

  • আপডেট সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১০৪ বার পঠিত

আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীদের যাচাই-বাছাইয়ে রংপুর-১ আসনের জন্যে জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন সাময়িক স্থগিত করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় দুদকের একটি মামলা সংক্রান্ত বিষয়ে তার মনোনয়ন স্থগিত ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান।

বিকাল ৪টার মধ্যে মামলার প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কাগজপত্র দেখে মনোনয়নের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন ওই রিটার্নিং কর্মকর্তা।

মসিউর রহমান রাঙ্গা রংপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য। দল থেকে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা করেছিলেন।

এদিকে রংপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ছাড়াও আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ১২ জন মনোনয়ন ফরম জমা করেন। শনিবার যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেনের বাতিল এবং রওশন এরশাদপন্থী মসিউর রহমান রাঙ্গাসহ চারজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। বাকি সাতজনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত রংপুর জেলার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, জাতীয় পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু, তৃণমূল বিএনপি মনোনীত বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মনজুম আলী ও শাহিন আলম (স্বতন্ত্র-জাতীয় পার্টি)।

দুদকের মামলার নিষ্পত্তির কপি না দেওয়ায় বিরোধীদলীয় চিফ হুইপ, জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা মনোনয়ন স্থগিত করা হয়। এছাড়া বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায়, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সবুজ প্রামাণিক ও ওয়ার্কার্স পার্টির বখতিয়ার আহমেদ মনোনয়ন স্থগিত করা হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park