1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের বিষয়ে যা জানালেন ওবায়দুল কাদের

  • আপডেট সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৭ বার পঠিত

দলের মনোনীত প্রার্থীর পাশাপাশি বিদ্রোহী প্রার্থী যারা নির্বাচন করবেন, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া কিংবা বহিষ্কারের মতো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, স্বতন্ত্র হলে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হবে এটা কি আমরা বলেছি? এ সিদ্ধান্ত আমাদের নেই।

রবিববার (৩ ডিসেম্বর) ১২টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তাদের অনেকেই এই নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে চায়। তার প্রমাণ তাদের অনেক নেতা বেড়িয়ে এসে নির্বাচনে অংশগ্রহণ করেছে। অনেকেরই শুভবুদ্ধির উদয় হয়েছে। বিএনপির নেতিবাচক রাজনীতিতে জড়িয়ে রাজনৈতিক জীবনকে ক্ষতিগ্রস্ত করতে চায় না তারা। যারা আসছেন, তাদের মধ্যে অনেক বড় বড় নেতাও আছেন। শুধু শাহজাহান ওমর নয়। সুস্থধারায় ফিরে আসায় আমি আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই।

তিনি বলেন, ২৮টি নিবন্ধিত দল অংশ নিয়েছে। বিএনপি একটি দল। ৩২ দফা ৫৪ দল সেসব দল ও তাদের সাথে নেই। অনেকেই তাদের ভুলের রাজনীতি থেকে বেরিয়ে আসা শুরু করেছে। বিএনপির ভুয়া আন্দোলনে অনেকে বিভ্রান্ত হয়েছে। আজকে তাদের নেতা রিজভী সাহেব গুহা থেকে বের হয়ে ঝটকা মিছিল করে। পুলিশ দেখলে আবার চলে যায়। এদের বুকে সাহস নাই। আমি তারেককে বলবো, এটা রাজনীতি নয়। রাজনীতি করতে চাইলে আসেন, রাজপথে মোকাবেলা করি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মামলা মামলার পথে চলবে। আমি বলবো নির্বাচন কমিশনের যে আচরণবিধি, সে আচরণবিধি অনুযায়ী কেউ যদি ইলেকশনের জন্য এলিজিবল হয়, আমরা কেন বাধা দিবো? যদি এলিজিবল না হয় তাহলে ইলেকশন কমিশনকে একশন নিতে দিন। সেখানে আমাদের কিছু করার নেই।

তিনি আরও বলেন, লন্ডনে বসে কি? বাংলাদেশে আন্দোলন করবেন। এই যে ভুলের রাজনীতির সপক্ষে দলের অনেক নেতাকর্মীকে হারাবেন। সঠিক যারা সবাই ফিরে আসতে চায়। বাংলাদেশের রাজনীতি সুষ্ঠু হবে। নির্বাচন ব্যবস্থায় আমরা পরিবর্তন এনেছি। শেখ হাসিনার একক প্রচেষ্টায় নির্বাচন কমিশন স্বাধীন। তাদের সকল ব্যবস্থাকে আমরা স্বাগত জানাচ্ছি। ওসি, ইউএনও, ডিসি ট্রান্সফার সবই ইলেকশন কমিশন করছে। কারণ তারাই এসব জিনিস নিয়ন্ত্রণ করবে, করছে। এখানে আমাদের কোন অভিযোগ নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park