1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ঢাকার ১২ আসনে ৪২ প্রার্থীর মনোনয়ন বাতিল

  • আপডেট সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১১৭ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ২০টি আসনের মধ্যে ১২টিতে ৮৬ প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। এ ছাড়া ৪২ প্রার্থীর মনোনয়ন বাতিল ও ১০ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানায় রিটার্নিং কর্মকর্তা।

ঢাকা-১ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। আসনটিতে আওয়ামী লীগ প্রার্থী সালমান ফজলুর রহমান ও জাতীয় পার্টির সালমা ইসলামসহ ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

ঢাকা-২ আসনে ৫ জন প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়ন বাতিল এবং একজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। আসনটিতে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং জাতীয় পার্টির শাকিল আহমেদ শাকিলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

ঢাকা-৩ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আসনটিতে আওয়ামী লীগ প্রার্থী নসরুল হামিদ বিপু ও জাতীয় পার্টির প্রার্থী কুদ্দুস মো. মনির সরকারসহ ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

ঢাকা-৪ আসনে ১৪ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আওয়ামী লীগ প্রার্থী সানজিদা খানম ও জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলাসহ ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে।

ঢাকা-৫ আসনে ২২ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সেই সঙ্গে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র আপতত স্থগিত করা হয়েছে। আসনটিতে আওয়ামী লীগ প্রার্থী হারুনুর রশিদ মুন্না ও স্বতন্ত্র প্রার্থী কাজী মনিরুল ইসলামসহ ১০ জনের মনোনয়ন বৈধ হয়েছে।

ঢাকা-৬ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আসনটিতে আওয়ামী লীগ প্রার্থী সাঈদ খোকন ও জাতীয় পার্টির প্রার্থী কাজী ফিরোজ রশিদসহ ৯ জনের মনোনয়ন বৈধ হয়েছে।

ঢাকা-৭ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আসনটিতে আওয়ামী লীগ প্রার্থী সোলাইমান সেলিম ও জাতীয় পার্টির প্রার্থী সাইফুদ্দীন আহমেদ মিলন ও তারেক আহমেদ আদেলসহ ৬ জনের মনোনয়ন বৈধ হয়েছে।

ঢাকা-৮ আসনে ১৫ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আসনটিতে আওয়ামী লীগ প্রার্থী বাহাউদ্দীন নাছিমসহ ১১ জনের মনোনয়ন বৈধ হয়েছে।

ঢাকা-৯ আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ ছাড়া ৩ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। আসনটিতে আওয়ামী লীগ প্রার্থী সাবের হোসেন চৌধুরীসহ ৮ জনের মনোনয়ন বৈধ হয়েছে।

ঢাকা-১০ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ৮ জনেরই মনোনয়ন বাতিল হয়েছে। বাকি ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ। মনোনয়ন বৈধ হওয়ার তালিকায় রয়েছেন জাকের পার্টির প্রার্থী হুমায়ন কবীর, আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস আহমেদ এবং জাতীয় পার্টির প্রার্থী হাজী মো. শাহজাহান।

ঢাকা-‌১১ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে একজনের ভোটারের সমর্থনের তথ্য গরমিল থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে। আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী মো. ওয়াকিল উদ্দিনসহ ৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

ঢাকা ১২ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল ও একজনেরটি স্থগিত করা হয়েছে। এ ছাড়া ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park