1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সংবিধান মেনে নির্বাচনে যাচ্ছি, ক্ষতি কেন হবে : কাদের

  • আপডেট সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২১৪ বার পঠিত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের সংবিধান মেনে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। আর নির্বাচন কমিশন ভোট পরিচালনা করছে। আমরা গণতন্ত্র বা পৃথিবীর গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে নতুন কিছু করছি না। আমাদের ক্ষতি কেন হবে? কী কারণে ক্ষতি হবে? আমরা তো জোর করে নির্বাচনে যাচ্ছি না।

সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, একটা বিষয় পরিষ্কার যে, বিএনপি সিদ্ধান্ত নিয়েই নির্বাচন বয়কট করেছে। এখন আমরা কী করতে পারি? তাদের নির্বাচনে আসতে আমরা যদি বাধা দিতাম, তাহলে একটা কথা ছিল। কিন্তু তারা তো স্বেচ্ছায় নির্বাচনে আসছে না, এখন আমরা কি তাদের জোর করে নির্বাচনে আনব?

তিনি বলেন, বিএনপির অবরোধ-হরতালকে প্রত্যাখ্যান করে সবাই নির্বাচনের উৎসবে মেতেছে। মনোনয়নপত্র জমাদান শেষে যাচাই-বাছাই চলছে। সর্বত্র এখন উৎসবমুখর পরিবেশ। বাধা দিয়ে, নাশকতা করে জনগণকে ভোটকেন্দ্রে আসা থেকে বিরত রাখা সম্ভব হবে না। এ ধরনের বাধা যদি বেশি হয়, তাহলে জনগণেই প্রতিহত করবে।

জোটের সঙ্গে আসন ভাগাভাগি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১৪ দলের পক্ষ থেকে কিছু আসন তো দাবি করতেই পারে। যেগুলো যুক্তিযুক্ত বা ইলেক্টেবল প্রার্থী তাদের মনোনয়ন দিতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যাদের নির্বাচিত হওয়ার মতো সমর্থন নেই তাদের নমিনেশন দিয়ে আমরা একটা সিট হারাব, অথচ উইনেবল প্রার্থীকে নমিনেশন দেব না, এটা তো সুবিচার না।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park