1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

আয় কমেছে মাশরাফির, আছে ব্যাংক ঋণও

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৮০ বার পঠিত

হলফনামায় মাশরাফি জানিয়েছেন, শেয়ার মার্কেটে ১৪ লাখ ১ হাজার ৯৫৩ টাকা, চাকরি ও বিভিন্ন সম্মানী বাবদ ২৩ লাখ ৩ হাজার ২০ টাকা এবং অন্যান্য খাত থেকে ৫১ লাখ ৪৯ হাজার ৪৮৫ টাকা আয় করেন তিনি।

একাদশ সংসদ নির্বাচনের আগে হলফনামায় উল্লেখ ছিল, মাশরাফি কৃষিখাত থেকে বছরে পাঁচ লাখ ২০ হাজার, ব্যবসা (এমডি, দি ম্যাশ লি.) থেকে সাত লাখ ২০ হাজার, চাকরি (ক্রিকেট) করে ৩১ লাখ ৭৪ হাজার এবং অন্যান্য খাত থেকে এক কোটি ৫৫ লাখ ৪ হাজার ৭০০ টাকা আয় করেন।

দ্বাদশ নির্বাচনের হলফনামা অনুযায়ী, মোট ৯ কোটি ৪২ লাখ ৬৯ হাজার ৬৩১ টাকার সম্পত্তি রয়েছে মাশরাফির। পাঁচ বছর আগে ছিল মোট ৯ কোটি ১৪ লাখ ৫৯ হাজার ৫১ টাকার (৫০ তোলা স্বর্ণ বাদে) সম্পত্তি।

বর্তমানে হাতে রয়েছে এক কোটি ৮০ লাখ ৫৪ হাজার ৪০২ টাকা, তিন ব্যাংকে জমা এক কোটি ৩ লাখ ৭০ হাজার ৮৬০ টাকা, বন্ড দুই লাখ ৫০ হাজার ও বিভিন্ন সঞ্চয়পত্র দুই কোটি ৪৫ লাখ ৮৩ হাজার ৩৭৯ টাকা। এছাড়া একটি কার, দুটি মাইক্রো ও একটি জিপ রয়েছে, যেগুলোর মূল্য এক কোটি ৭৫ লাখ ৭ হাজার টাকা।

স্থাবর সম্পত্তি হিসেবে মাশরাফির ২ হাজার ৮০০ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে, যার মূল্য এক কোটি ৮ লাখ টাকা। পূর্বাচলে একটি প্লট রয়েছে, যার মূল্য আট লাখ ২৪ হাজার টাকা। ৪৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ছয়তলা বাড়ি রয়েছে। নিজ নামে কৃষিজমি রয়েছে ৩.৬১ একর, যার মূল্য ৩৭ লাখ টাকা। এছাড়া সিটি ব্যাংকে ৮৯ লাখ ৭ হাজার ৭৭৫ টাকার ঋণ আছে নড়াইলের এ এমপির।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park