ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে দশম দফায় ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি, সমমনা দল ও জোটগুলো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বুধবার (৬ ডিসেম্বর) ভোর থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। সর্বাত্মক এ অবরোধ চলবে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত।
অবরোধ সফল করতে নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে, প্রথম দিনের অবরোধের সকাল থেকে রাজধানীতে গণপরিবহনের উপস্থিতি কম। সড়কে যানচলাচলও স্বাভাবিক দিনের চেয়ে কম।
অবরোধের সমর্থনে মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।
Leave a Reply