1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জিএম কাদেরের তিনগুণ, স্ত্রীর দ্বিগুণ সম্পদ বেড়েছে

  • আপডেট সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১১১ বার পঠিত

গত পাঁচ বছরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সম্পদ তিনগুণের বেশি বেড়েছে। আর তার স্ত্রী শেরীফা কাদেরের সম্পদ বেড়েছে দ্বিগুণের বেশি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দাখিল করা হলফনামায় এসব তথ্য পাওয়া গেছে।

তথ্যমতে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় জিএম কাদের উল্লেখ করেছিলেন, তার নগদ অর্থ ছিল ১৪ লাখ ৪৭ হাজার ৯৭৩ টাকা। পাঁচ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ লাখ ৮৮ হাজার ২৫৩ টাকা। একই সঙ্গে শেরীফা কাদেরের নগদ অর্থ ছিল ২৭ লাখ ৬৪ হাজার ৭০১ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ লাখ ৫৯ হাজার ৫৬৩ টাকা। এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঁচ বছর আগে জিএম কাদেরের জমা ছিল ১৩ লাখ ২ হাজার ৪৩৫ টাকা। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ লাখ ৯৫ হাজার ৭৯৩ টাকা। স্ত্রীর ব্যাংক জমা ছিল ৪ লাখ ৭ হাজার ২৫৮ টাকা। এখন বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ ৯ হাজার ৩৫৯ টাকা।

এ ছাড়া দ্বাদশ জাতীয় নির্বাচনে হলফনামায় জিএম কাদের উল্লেখ করেছেন, বাড়ি ভাড়া থেকে আয় ৩ লাখ টাকা, শেয়ার সঞ্চয়পত্র আছে ৩০ লাখ টাকা আর প্রার্থীর ওপর নির্ভরশীলদের আয় ১০ লাখ টাকা।

পাঁচ বছর আগে জিএম কাদের চড়তেন ৪০ লাখ টাকা দামের প্রাডো গাড়িতে, এখন চড়েন ৮৪ লাখ ৯৮ হাজার ৪৭৫ টাকার জিপ গাড়িতে। আর পাঁচ বছর আগে স্ত্রী শেরীফা কাদের চড়তেন ১৫ লাখ টাকার গাড়িতে, এখন তিনি চড়েন ৮০ লাখ টাকার জিপে। এ ছাড়া পাঁচ বছর আগে মামলা না থাকলেও এবার জিএম কাদেরের নামে ফৌজদারি মামলা রয়েছে।

উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবার রংপুর-৩ এবং ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন দাখিল করেছেন। এরই মধ্যে মনোনয়ন যাচাই-বাছাইয়ে দুটি আসনেই তাকে বৈধ ঘোষণা করা হয়েছে। এর আগে, ২০১৮ সালের নির্বাচনে তিনি লালমনিরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park