1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

এক ওসিকে দুই থানায় বদলি

  • আপডেট সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৬ বার পঠিত

নির্বাচন কমিশনের সুপারিশে বৃহস্পতিবার ৩৩৮ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলির আদেশ জারি করে এক প্রজ্ঞাপন দিয়েছে পুলিশ সদর দপ্তরের কর্মী ব্যবস্থাপনা বিভাগ-২।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি এদিন সন্ধ্যায় দেশের ৬৪ জেলার পুলিশ সুপার ও বিভিন্ন মহানগর পুলিশের কমিশনারদের কাছে পাঠানো হয়েছে। ওসি বদলির প্রজ্ঞাপনে নওগাঁ জেলার একটি থানার ওসিকে দুই থানায় ওসি হিসেবে বদলি করা হয়েছে। ফলে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি।

বিষয়টি পুলিশের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। এছাড়া ৩৩৮ ওসিকে বদলির কথা বলা হলেও প্রকৃতপক্ষে ৩৩৭ জনকে বদলি করা হয়েছে। কারণ এক ওসিকে পৃথক দুই সিরিয়ালে দুই থানায় বদলির আদেশ দেওয়া হয়েছে।

বদলি তালিকা বিশ্লেষন করে দেখা গেছে, নওগাঁর সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীরকে ৪৯ নং সিরিয়ালে সাপাহার থানা থেকে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

তালিকায় দেখা গেছে, পুলিশ পরিদর্শক মো. হুমায়ুন কবীরের বিপি বা বাংলাদেশ পুলিশ নং-৭৮০১০৭২৫৯৭। অন্যদিকে একই বদলি তালিকার ২২১ নং সিরিয়ালে মো. হুমায়ুন কবীরকে নওগাঁ জেলার সাপাহার থানার ওসি থেকে জেলার আরেক থানা মহাদেবপুরের ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে বদলি তালিকায় ৪৮ নং সিরিয়ালে থাকা আরএমপির মতিহার থানার ওসি মো. রুহুল আমিনকে ( বিপি নং-৮৪১১১৩০১০৯) নওগাঁ জেলার মহাদেবপুর থানার ওসি পদে বদলি করা হয়েছে। তালিকায় দেখা গেছে, নওগাঁর মহাদেবপুর থানার ওসি পদে একই সঙ্গে সাপাহারের ওসি মো. হুমায়ুন কবীর ও আরএমপির মতিহার থানার ওসি মো. রুহুল আমিনকে বদলি করা হয়েছে।

এমন বিভ্রান্তিকর বদলি আদেশের ফলে এখন কে মহাদেবপুর থানার ওসি পদে যোগদান করবেন তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

অন্যদিকে সাপাহার থানার বদলি হওয়া ওসি মো. হুমায়ুন কবীর ও মতিহার থানার বদলি হওয়া ওসি মো. রুহুল আমিন উভয়েই বিষয়টি দেখেছেন বলে জানিয়েছেন।

দুই থানায় একই সঙ্গে বদলির আদেশ হওয়া প্রসঙ্গে জানতে চাইলে নওগাঁর সাপাহার থানার ওসি মো. হুমায়ুন কবীর বৃহস্পতিবার রাতে বলেন, বিষয়টি আমি দেখেছি। এখন আমাকে কোন থানার ওসি পদে যেতে হবে বুঝতে পারছি না। আমাকে দুই থানার ওসি পদে বদলি করা হয়েছে। উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা আসার পর হয়তো বিষয়টির সুরাহা হবে। একই পরিস্থিতি আরএমপির মতিহার থানার ওসি মো. রুহুল আমিনেরও।

এদিকে তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, ৩৩৮ জন ওসি বদলির সর্বত্রই কথা বলা হলেও বাস্তবে বদলি করা হয়েছে ৩৩৭ জনকে। কারণ ওসি হুমায়ুন কবীরকে পৃথক দুই সিরিয়ালে দুইবার দুই থানায় বদলির আদেশ হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি জেলার পুলিশ সুপার বলেন, তড়িঘড়ি করে এসব বদলির তালিকা করায় বদলির প্রজ্ঞাপনে এমন বিভ্রান্তির ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনের কেউ যেমন বিষয়টি লক্ষ্য করেননি তেমনি পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখার কেউ এমন বিভ্রান্তিকর বিষয় খতিয়ে না দেখেই বদলি আদেশ জারি করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park