1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জামায়াতের মানববন্ধনে পুলিশের ধাওয়া

  • আপডেট সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ীতে জামায়াতে ইসলামীর মানববন্ধন কর্মসূচিতে ধাওয়া দিয়েছে পুলিশ।

রোববার (১০ ডিসেম্বর) সকালে যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে মানববন্ধন করে জামায়াতের নেতাকর্মীরা।

মানববন্ধন কর্মসূচিতে পুলিশ আতর্কিতে হামলা চালিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে অভিযোগ করেছে দলটি। এ সময় তাদের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি জামায়াতের।

এ ঘটনায় তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

মানববন্ধনে ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন ও ড. আব্দুল মান্নান, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি তৌহিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, ঢাকা কলেজ সভাপতি আসিফ তাজওয়ার শিশিরসহ অনেকেই অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে দলটির নিবন্ধন বাতিল, তফসিল ঘোষণা, গুপ্তহত্যা, গণগ্রেপ্তার ও অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মানববন্ধনটির আয়োজন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park