1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

প্রেস ক্লাবে বিএনপির মানববন্ধন শুরু, সতর্ক অবস্থানে পুলিশ

  • আপডেট সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৮ বার পঠিত

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে মানববন্ধনে করছে বিএনপি। মানববন্ধন ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা।

রোববার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন শুরু হয়।

মানববন্ধনে যোগ দিতে সকাল পৌনে ১০টা থেকে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও মৎস্যজীবী দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। এসময় নেতাকর্মীরা মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, অবৈধ নির্বাচন মানি না মানবো নাসহ বিভিন্ন স্লোগানে দিতে থাকেন।

এদিকে বিএনপির কর্মসূচি ঘিরে প্রেসক্লাব এলাকার চারপাশে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিন সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে, কদম ফোয়ারা ও মৎস্যভবনসহ আশপাশের পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

প্রেসক্লাবের বিপরীত রাস্তায় জলকামান ও এপিসি রাখা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এর আগে, গত ৪ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ঢাকাসহ সারাদেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ ছাড়া ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি ঘোষণা করে দলটি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park