1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় ৬ জনের প্রাণহানি

  • আপডেট সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৪১ বার পঠিত

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে ৬ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে এক শিশুসহ ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া ২৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া কয়েক হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

পাওয়ারআউটেজের তথ্যানুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত টেনেসির ৮০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন ছিল।

মন্টগোমারি কাউন্টির মেয়র ওয়েস গোল্ডেন এক বিবৃতিতে বলেছেন, ‘এটি আমাদের সম্প্রদায়ের জন্য একটি দুঃখজনক দিন। যারা প্রিয়জন হারিয়েছেন বা আহত হয়েছেন ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য আমরা প্রার্থনা করছি।

এদিকে রাজ্যটির জরুরিপরিষেবার কর্মকর্তারা লোকজনকে রাস্তা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। কারণ তারা বিভিন্ন এলাকায় জরুরি সেবা দিতে দ্রুত ছুটে যাচ্ছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park