1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ফখরুলকে মিস করছেন ওবায়দুল কাদের!

  • আপডেট সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৮৩ বার পঠিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মিস করছেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই সময় মির্জা ফখরুল থাকলে ভালো হতো। তার প্রশ্নের জবাব দিতে ভালো লাগে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি গুপ্ত হামলা ও গুপ্তহত্যা করছে। বিএনপি ও তাদের দোসররা বাসে-ট্রেনে আগুন দেয়। তারা ৭ জানুয়ারি নির্বাচন বানচালের চেষ্টা করছে। তাদের গুপ্ত মিছিলের কোনো মূল্য নাই। এগুলো আমরা দেখেও না দেখার ভান করছি। রাজনীতির মাঠে ফখরুল থাকলে ভালো লাগতো। রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বী হিসেবে ফখরুলের জবাব-পাল্টা জবাব দিতে ভালো লাগে। এখন সেটা অনুপস্থিত। থাকলে ভালো লাগতো।

তিনি বলেন, আগামী নির্বাচন আমাদের সফল করতে হবে, শান্তিপূর্ণ করতে হবে, ব্যাপক ভোটারের উপস্থিতি করতে হবে। দেশের মানুষকে ভয় ভীতির মধ্যে রাখতে বিএনপি ও তার দোসররা চক্রান্ত করছে। তারা যতই ষড়যন্ত্র করুক, মানুষ নির্বাচনমুখী। গ্রামগঞ্জে ভোটাররা উৎসবমুখর পরিস্থিতির মধ্যে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park