1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইসিতে পঞ্চম দিনের মতো চলছে আপিল শুনানি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৮৩ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল আবেদনের শুনানি পঞ্চম দিনের মতো চলছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে নির্বাচন ভবনে এ আপিল শুনানি শুরু হয়। সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বিকেল ৪টা পর্যন্ত এ শুনানি চলবে।

এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) চতুর্থ দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৬ জন। আবেদন নামঞ্জুর হয়েছে ৫০ জনের। আর সিদ্ধান্ত হয়নি তিনজনের।

গত ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আপিল শুনানিতে চার দিনে মোট ২১৪ জান প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। ১৬০ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করে ইসি।

এর মধ্যে প্রথম দিনে ৯৪ জন প্রার্থীর আপিল শুনানি হয়। এর মধ্যে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান এবং ৩২ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়। দ্বিতীয় দিনে ৯৯ জনের আপিল শুনানি হয়। এর মধ্যে ৫১ জন প্রার্থিতা ফিরে পান এবং ৪১ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়। তৃতীয় দিনে ৯৮ জনের আপিল শুনানি হয়। এরমধ্যে ৬১ জন প্রার্থিতা ফিরে পান এবং ৩৭ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করে ইসি।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park